ছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ফয়সাল আহমেদ (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্র গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছে। ফয়সাল উপজেলার টিকিকাটা গ্রামের বাদল জমাদ্দারের ছেলে। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে ফয়সাল বিদ্যালয় থেকে বাড়ি ফেরে। এরপর মাকে বাড়িতে না পেয়ে সে আবার বের হয়ে যায়। এর পর থেকে ফয়সাল নিখোঁজ। এ ঘটনায় তার চাচা মঠবাড়িয়া থানায় জিডি করেন। থানার ওসি নাসির উদ্দিন বলেন, শিশুটিকে উদ্ধারের তৎপরতা চলছে।