ছাত্র নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার হাফেজুল উলুম কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার ইবতেদায়ি দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাজাহারুল ইসলাম (১৪) এক মাস ধরে নিখোঁজ। গত ৩ নভেম্বর মাজাহারুল নিখোঁজ হয়। সে নারায়ণগঞ্জের বন্দর থানার কলাবাগ এলাকার আবদুল মতিনের ছেলে। ঘটনার দিন মাজাহারুল বাড়ির উদ্দেশে মাদ্রাসা থেকে বের হয়। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অখিল রঞ্জন সরকার বলেন, মাজাহারুলের সন্ধানে সব জায়গায় বার্তা পাঠানো হয়েছে।