প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের এক নেতাকে মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সহসভাপতি নুরুল নাহিদ বলেন, হলে ছাত্রলীগের একটি অনুষ্ঠানে যোগ দিতে গতকাল ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল শিমুলসহ কয়েকজন তাকে বলেন। কথাবার্তার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলামকে চিনতে না পারায় তাঁকে মারধর করেন তাঁরা।
শিমুল বলেন, ‘নাহিদ আমাদের সঙ্গে বেয়াদবি করলে মারতে উদ্যত হই।’ তবে শেষ পর্যন্ত মারেননি বলে দাবি করেন তিনি।
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম বলেন, ‘ভুল-বোঝাবুঝির কারণে শিমুল নাহিদকে একটা চড় দিয়েছিল।’