ছাত্রকে অপহরণ দম্পতি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার যাত্রাবাড়ী কোনাপাড়ার মাদ্রাসা ছাত্র ইমন রাড়িকে (১১) অপহরণ করে মুক্তিপণ আদায় করার অভিযোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামের সাগর গাজি (২৮) ও তাঁর স্ত্রী নাছিমাকে (২৪) আটক করেছে পুলিশ। ইমনকে কলুকাঠি গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়। সে কোনাপাড়ার একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। নড়িয়া থানা সূত্রে জানা যায়, ইমন মাদ্রাসায় যাওয়ার জন্য বরিশাল থেকে লঞ্চে করে ঢাকার সদরঘাটে পৌঁছায়। সেখান থেকে গত শনিবার তাঁকে অপহরণ করা হয়। অপহরণকারীরা বিকাশের মাধ্যমে ইমনের বাবার কাছ থেকে ২৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। পরে আরও মুক্তিপণের আশায় তাঁকে আটকে রাখা হয়।