ছাত্রকে অপহরণ, মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুনায়েদ মিয়া (১০) নামের এক মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। গত শনিবার তাকে উপজেলা শহর থেকে অপহরণ করা হয়।
জুনায়েদ উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের রফিকুল হকের ছেলে। সে উপজেলা সদরের আলীনগর ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে সরাইল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
পুলিশ ও জুনায়েদের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় তাকে মাদ্রাসা এলাকা থেকে অপহরণ করা হয়। রাত ১০টার দিকে অপরণকারীরা মুঠোফোনে বিষয়টি তার পরিবারকে জানিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিছুক্ষণ পর তারা আবারও ফোন করে পাঁচ লাখের পরিবর্তে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
জুনায়েদের চাচা নাজমুল হক মুঠোফোনে বলেন, ‘রোববার অপহরণকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে কয়েকটি জায়গায় গিয়েছি। কিন্তু জুনায়েদকে উদ্ধার করতে পারিনি।’