ছাত্রকে যৌন নিপীড়ন, মাদ্রাসা শিক্ষক রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের কালাচাঁদপুরে ১০ বছরের এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে একই মাদ্রাসার শিক্ষক হোসাইন আহমেদকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁকে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কালাচাঁদপুরের জামিয়া কাশিমিয়া আশরাফুল উলুম মাদ্রাসার ওই ছাত্রকে গত বৃহস্পতিবার রাতে যৌন নিপীড়ন করেন হোসাইন আহমেদ। পরদিন সে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। তখন স্থানীয় লোকজন ওই শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।