ছাত্রদল নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা ছাত্রদলের সদস্য ও সরকারি স্বরূপকাঠি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা মৃধাকে (৩২) আটক করেছে পুলিশ। গত রোববার রাতে নেছারাবাদ উপজেলার মিয়ারহাট থেকে তাঁকে আটক করা হয়। নেছারাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতালেব বলেন, গতকাল সোমবার সোহেলকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।