ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরকদ্রব্য আইনের মামলার আসামি বগুড়ার ধুনট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তালহা শামীম খাঁকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি পূর্ব ভরণশাহী গ্রামে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ধুনট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্র জানায়, সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশ বাদী হয়ে শামীম খাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা করে। মামলা দুটি তদন্ত করে আদালতে অভিযোগপত্রও দেওয়া হয়েছে। মামলা দুটিতে আদালত থেকে শামীম খাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শনিবার (আজ) সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।