ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের পোস্ট অফিস সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস বলেন, মারুফ হাসান বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া একটি মামলার পলাতক আসামি। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।