ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, শুক্রবার রাতে পুলিশ হোয়াইক্যং বাজার থেকে গিয়াসকে গ্রেপ্তার করে। হরতাল-অবরোধে নাশকতা এবং চেক প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা আছে।