ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা ছাত্রদলের সভাপতি শহিদ উল্লা ওরফে লিটনকে (২৫) গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি পৌরসভার রামপুর এলাকায়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম প্রথম আলোকে জানান, শহিদ উল্লার বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে মামলা আছে। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।