ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট থানা-পুলিশ গতকাল বুধবার বিকেল চারটায় উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী বলেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) দুলালের নেতৃত্বে একটি দল উপজেলার মিশন মোড় থেকে স্বপনকে গ্রেপ্তার করে। এসআই দুলাল বলেন, সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে ২০০৫ সালের একটি মামলায় নাসিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।