ছাত্রদল নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের শের শাহ এলাকা থেকে গতকাল বুধবার নাশকতার মামলার আসামি ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আবদুর রশিদ ওরফে টিটু (৩৫) বায়েজীদ বোস্তামী থানা ছাত্রদলের সহসভাপতি। বায়েজীদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গত বছরের ৬ জানুয়ারি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে একটি লেগুনায় পেট্রলবোমা ছুড়ে মারা হয়। এ সময় দগ্ধ হওয়া লেগুনার চালক মিতুল মিয়া তিন দিন পর ৯ জানুয়ারি মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে মামলার বিচারকাজ চলছে। আবদুর রশিদ এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে।