প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের র্যালি থেকে গতকাল শনিবার দুপুরে পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. বদিউজ্জামান শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রদলের সূত্র জানায়, গতকাল সকালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের জেলা কার্যালয়ে আলোচনা সভা হয়। এরপর দুপুর ১২টার দিকে নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি নিয়ে শহরের রোজ গার্ডেন হোটেলের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় বদিউজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।