ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা ছাত্রদলের সম্মেলনে কমিটি গঠন নিয়ে গত বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ পাঁচজন আহত হন।
এই ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ বছর পর গত বৃহস্পতিবার উপজেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে পলাশ চৌধুরীকে সভাপতি ও বকুলকে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি গঠনের ঘোষণা দেয় জেলা কমিটি।