ছাত্রদলের দুজনকে মারধর ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলে ছাত্রদলের দুই কর্মীকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
হলের শিক্ষার্থীরা বলেন, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে হলের অতিথি কক্ষে ছাত্রদলের কর্মী ইংরেজি বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ ও পদার্থবিজ্ঞান বিভাগের নুরুল হককে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করেন ছাত্রলীগের পাঁচ-ছয়জন কর্মী। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপমানবসম্পদ-বিষয়ক সম্পাদক এস এম ফিরোজুর রহমান ও সহসম্পাদক মেহেদী হাসান।
ফিরোজুর ও মেহেদী ঘটনার সত্যতা স্বীকার করেন।