ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। তারেক জিয়ার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করার প্রতিবাদে সংগঠনটি ওই কর্মসূচি পালন করে। দুপুরে দোহার উপজেলা ছাত্রদলের একটি মিছিল করম আলীর মোড় থেকে থানা মোড় পর্যন্ত গেলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। অপরদিকে নবাবগঞ্জ উপজেলায় উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাগমারা পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ ছাত্রদলের সভাপতি রাকিবুজ্জামান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, সহ-আইনবিষয়ক সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।