ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ভোলা ছাত্রদলের একাংশ গতকাল বৃহস্পতিবার মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে ১২ জন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ছাত্রদলের নয় কর্মীকে আটক করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী বলেন, ভোলা ছাত্রদলের দুটি পক্ষ মুখোমুখি হয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এ আশঙ্কায় মিছিল ছত্রভঙ্গ করে নয়জনকে আটক করা হয়েছে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, গতকাল বেলা ১১টার দিকে জেলা ছাত্রদলের সহসভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে শহরের রাঢ়িবাড়ী থেকে মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে সদর রোডের দরগাহ সড়কের কাছে এলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।