ছাত্রদলের সভাপতি ও সম্পাদকসহ ১৯ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন বৈঠকের সময় গতকাল রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং বিভিন্ন হল ও অনুষদের আহ্বায়কসহ সংগঠনটির ১৯ নেতাকে আটক করেছে পুলিশ।
আটক অন্য নেতারা হলেন রাহিয়া আহাম্মেদ, পারভেজ বিশ্বাস, মাসুদ রানা, আমিনুল হক, নির্মল রায়, শাহিনুর রহমান, নাজমুল হক, আল আমিন, ইমদাদুল হক, মারুফ আহাম্মেদ, জাকারিয়া, জোনায়েদ বিন পিয়াল, শামসুদ্দিন, রাশিদুল হক, আবু জাফর, ইয়াসিন আলী ও আসাদুজ্জামান।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এসব নেতা গতকাল রাতে নগরের মির্জাপুর স্কুল অ্যান্ড কলেজে গিয়ে বৈঠক করছিলেন। তাঁদের এ বৈঠকে এলাকার মানুষের মনে সন্দেহের সৃষ্টি করে। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাঁদের ঘেরাও করে পুলিশকে খবর দেন। রাত পৌনে নয়টার দিকে পুলিশ গিয়ে তাঁদের আটক করে।
ওসি আলমগীর হোসেন আরও জানান, পুলিশ না গেলে এলাকাবাসী তাঁদের পিটিয়ে মেরে ফেলত। এখন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে—রাতে তাঁরা গোপনে কী বিষয়ে সেখানে বৈঠক করছিলেন।