ছাত্রদলের সাধারণ সম্পাদক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশীদকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার ভোররাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাবিবুরকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে বিমানবন্দর থানায় নেওয়া হয়।
ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসান ও বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
হাবিবুর যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন বলে জানা গেছে। সেখানে তাঁর পরিবারের সদস্যরা থাকেন।
বিমানবন্দর থানার পুলিশ সূত্র জানিয়েছে, হাবিবুরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।