ছাত্রদলের ১২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে গত বুধবার রাত নয়টার দিকে আটক জাতীয়তাবাদী ছাত্রদলের ১২ জন নেতা-কর্মীকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মহানগর পুলিশের শাহপরান থানার ওসি সাখাওয়াৎ হোসেন জানান, শাহজালাল উপশহরের ডি ব্লকের ৬ নম্বর বাসায় ছাত্রদলের নেতা-কর্মীরা ‘গোপন’ বৈঠক করছিলেন। ওই বৈঠক থেকে নাশকতার কোনো ঘটনা সংঘটিত হতে পারে এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। এঁদের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল শাহও রয়েছেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট|