ছাত্রদের কাঁধের ওপর দিয়ে হাঁটার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে শিশুছাত্রদের কাঁধের ওপর দিয়ে তাদের স্কুলের জমিদাতা দিলদার হোসেনের হেঁটে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় দিলদারসহ চারজনকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় দিলদার ছাড়া অন্য আসামিরা হলেন মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আছালত জামান শরীরচর্চা বিষয়ের শিক্ষক হাফিজুর রহমান ও অজ্ঞাতনামা একজন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
গত রোববার মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রদের কাঁধের ওপর দিয়ে হেঁটে যান দিলদার। সেই ছবি গতকাল বুধবার রাতে ফেসবুকে ভাইরাল হয়ে যায়।