ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম জাহিদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগের কর্মী। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন সুরমা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় তাঁকে। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা দুটি মামলায় জাহিদকে গ্রেপ্তার দেখানো হয়। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি