ছাত্রলীগ কর্মীদের পিটুনিতে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত শত্রুতার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেছেন সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ছাত্রলীগের কর্মীরা। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
আহত শরীফ হোসেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পিটুনিতে তাঁর নাকের হাড় ও মাথা ফেটে গেছে এবং মুখের বেশ কিছু অংশ থেঁতলে গেছে। আহত অবস্থায় উপস্থিত শিক্ষার্থীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে এখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি আছেন।
সহপাঠীদের মাধ্যমে আহত শরীফ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।