ছাত্রলীগ কর্মীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৫তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীর কাছ থেকে প্রশ্নপত্র ছিনিয়ে নিয়ে যাচ্ছিলেন ছাত্রলীগের কর্মী শরিফুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের বিচারে তাঁর দুই বছরের কারাদণ্ড হয়েছে। খুলনার আযম খান সরকারি কমার্স কলেজ কেন্দ্র থেকে শরিফুলকে গতকাল শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে পুলিশ আটক করে। তাঁকে ছাড়িয়ে আনতে গিয়েছিলেন মহানগর ছাত্রলীগের সহসভাপতি অহেদুজ্জামান। তাঁরা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আশিক-উন-নবী তালুকদারের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।