ছাত্রলীগ নেতা ও তাঁর বোনকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তাঁর বোনকে গতকাল মঙ্গলবার নগরের মুলাটোল এলাকায় কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাঁদের দুজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান নগরের মুলাটোলের বাসা থেকে গতকাল দুপুর ১২টার দিকে বের হন। সঙ্গে সঙ্গে ১৫-২০ জন তাঁর ওপর হামলা চালায়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ সময় তাঁর চিৎকারে বাড়ির ভেতর থেকে বোন সীমা আকতার (৩২) বেরিয়ে আসেন। দুর্বৃত্তরা তাঁকেও কুপিয়ে আহত করে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ভাই ও বোনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।