ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আজিজুর রহমানকে (৩৫) পুলিশ গত রোববার রাতে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা গেছে, আজিজুর রহমানকে বাজিতপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন বলেন, আজিজুরের বিরুদ্ধে চাঁদাবাজিসহ হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার পাঁচ-ছয়টি মামলা রয়েছে।