ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তাকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয় মণ্ডলকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার পুলিশ উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি গোপালপুর গ্রামে। শ্যামনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান মোল্লা বলেন, গত রোববার স্বাস্থ্য কমপ্লেক্সে ভেতর চিকিৎসা কর্মকর্তা শম্পা রানীকে মারধর করা হয়। এ ঘটনায় তিনি পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় জয় মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান বলেন, শম্পা রানীকে মারধরের সঙ্গে জয় জড়িত নন।