ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর বাজারে গতকাল মঙ্গলবার রাতে সাদ্দাম হোসেন (২০) নামে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
সাদ্দাম হোসেন সোনাগাজী সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কলেজ ছাত্রলীগের সহসভাপতি।
দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল রাত সাড়ে সাতটার দিকে সোনাপুর বাজারের চর ডুব্বা রোডের একটি চা-দোকানে বসে ছিলেন সাদ্দাম হোসেন। এ সময় চার-পাঁচজন সন্ত্রাসী চায়নিজ কুড়াল ও রড নিয়ে তাঁর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।