ছাত্রলীগ নেতার কক্ষে কেরোসিন ছাত্রদল কর্মীকে মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতার কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে কেরোসিন দেওয়ার অভিযোগে ছাত্রদলের এক কর্মীকে মারধর করা হয়েছে। গত বুধবার ভোরে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলে এ ঘটনা ঘটে।
হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক শাকিল মাহমুদ এবং হল শাখার সহসভাপতি মাসুদ ইউনুছ সিফাত হলের ২২৭ নম্বর কক্ষে থাকেন। বাইরে থেকে কক্ষে তালা মেরে দরজার নিচ দিয়ে কেরোসিন দেওয়ার অভিযোগে ছাত্রদলের মাজহারুল আলম হামিম নামের এক কর্মীকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করেন। মাজহারুল পরিবেশবিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের ছাত্র।
হলের আবাসিক শিক্ষক ফখরুল ইসলাম বলেন, এ ঘটনায় মাজহারুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রশাসনিকভাবে তাঁকে ছয় মাস হলে থাকতে নিষেধ করা হয়েছে।