ছাত্রলীগ নেতার নামে চুরির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলামের (২৮) বিরুদ্ধে গত মঙ্গলবার বাদাম চুরির মামলা হয়েছে। ওই মামলায় তাঁর বাবাসহ স্থানীয় সাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের আফজাল হোসেনের (৫০) সাত বস্তা বাদাম চুরি হয়। এ ঘটনায় আফজাল পরদিন রবিউল, তাঁর বাবা ওবায়দুর রহমানসহ (৬৫) সাতজনকে আসামি করে থানায় মামলা করেন।
হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ব্যাপারে তদন্ত চলছে।