ছাত্রলীগ নেতার বাসা থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মধ্য বাড্ডায় ঢাকা মহানগর ছাত্রলীগের (উত্তর) সাবেক সভাপতি এস এম রবিউল ইসলামের বাসা থেকে এক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণের নাম ইমন। পুলিশের ভাষ্য, ইমন রবিউলের খালাতো ভাই। আজ রাত সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, আজ রাতে আলাতুন্নেছা চেয়ারম্যান বাড়ি এলাকায় রবিউল ইসলামের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি রিভলবারও উদ্ধার করা হয়েছে।
আজ রাত এগারোটার দিকে ঘটনাস্থলে গিয়ে বাসাটির সামনে উৎসুক জনতা ভিড় দেখা যায়। তবে পুলিশ কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না।