প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে এক ছাত্রীর গায়ে রং লাগানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে গতকাল শনিবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে রং উৎসব করছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় রিকশায় করে হল থেকে বটতলার দিকে যাচ্ছিলেন ওই ছাত্রী। তখন ছাত্রলীগের নির্বাহী সদস্য এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪১ ব্যাচের শিক্ষার্থী হামজা রহমান ওই ছাত্রীর গায়ে বোতল থেকে রং ঢেলে দেন। প্রক্টর তপন কুমার সাহা জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।