ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চিকিৎসককে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে এক দন্ত চিকিৎসককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। গোলাম কবির সিকদার নামে ওই দন্ত চিকিৎসককে গত শনিবার রাতে অপহরণ করা হয় বলে তাঁর পরিবার দাবি করেছে। 

গতকাল রোববার বেলা আড়াইটায় বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গোলাম কবির সিকদারের স্ত্রী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইসরাত জাহান অভিযোগ করেন, বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন ওরফে সুজন তাঁর স্বামীকে অপহরণ করেছেন। এ ঘটনায় শনিবার রাতেই তিনি বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান। 

বেল্লাল হোসেন অপহরণের বিষয়টি অস্বীকার করে বলেন, ‌‘দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে গোলাম কবিরের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।  গোলাম কবির নিজেই আত্মগোপন করে আমাকে ফাঁসাতে চাইছেন।’