ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের ছয় দিন পর লক্ষ্মীপুর সদরে ছাত্রলীগ নেতা এমরান হোসেনের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ধর্মপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে এমরান হোসেন নোয়াখালী সরকারি কলেজের বিবিএর শিক্ষার্থী ছিলেন।

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন বোরহান চৌধুরী জানালেন, নিহত এমরান তেওয়ারীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সদর থানার উপপরিদর্শক (এসআই) আফছার উদ্দিন ও নিহতের মামা জহির উদ্দিন জানান, গত ২৩ ডিসেম্বর কলেজের উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি এমরান হোসেন। আজ চরমনসা গ্রামের নুরুল্লা গোডাউনের পাশের একটি পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।