ছাত্রলীগ নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ক্যানটিনে এক শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন ছাত্রলীগের এক নেতা। গতকাল শনিবার দুপুরে খাওয়ার সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই শিক্ষক খাবার রেখে উঠে যান। ভুক্তভোগী ওই শিক্ষক জানান, ছেলেটি ক্যানটিনে কর্মচারীদের গালিগালাজ করছিল। তখন তিনি তাকে মার্জিত ভাষায় কথা বলার অনুরোধ করলে ছাত্রটি দুর্ব্যবহার করে। অভিযুক্ত ওই ছাত্রনেতা হলেন ছাত্রলীগের সহসভাপতি মনির হোসাইন। মনির হোসাইন প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি নিয়ে ওই শিক্ষকের কাছে দুঃখ প্রকাশ করেছেন।