ছাত্রলীগ নেতাসহ ১৬ জনের নামে পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে অস্ত্রসহ আটক ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাগলা থানার এসআই আবুল কাশেম মামলাটি করেন।
মামলায় উস্থি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাসেল, ইউনিয়ন পরিষদের সদস্য আলমসহ ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় পাগলা থানার পুলিশ কান্দিরপাড়া বাজারে রাসেলের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি বাধা দেন। একই মোটরসাইকেলে আলম ছিলেন। পুলিশ রাসেলের শরীর তল্লাশি করে একটি পিস্তল পায়। পরে পুলিশ রাসেল ও আলমকে আটক করে রিকশায় থানার নিয়ে যাওয়ার চেষ্টা করে। পথে আটক ব্যক্তিদের সমর্থকেরা ওই দুজনকে ছিনিয়ে নিয়ে যায়।
বুধবার রাতে পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কেউ ছিনিয়ে নেয়নি। তাঁরা পালিয়ে গেছেন।