প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল থেকে ছাত্রশিবিরের তিন কর্মীকে আটক করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে ছাত্রলীগ-শিবিরের মধ্যে উত্তেজনার পর পুলিশ তাঁদের আটক করে।
ছাত্রশিবিরের আটক কর্মীরা হলেন অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানজির আহমদ, পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের আপন ও আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এনায়েত।
এ ব্যাপারে মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান বলেন, ‘হলে শিবির ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে ঝামেলা হয়েছিল। একটি কক্ষে সামান্য ভাঙচুর হয়েছে। আমরা গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। এ সময় শিবিরের তিন কর্মীকে আটক ও শিবিরের কিছু বইপত্র উদ্ধার করা হয়েছে। আটক শিবির কর্মীদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’