ছাত্রলীগ-শিবির পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ডিগ্রি কলেজে গতকাল শনিবার ছাত্রলীগ ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
কলেজের শিক্ষার্থী সূত্র জানায়, রোববারের হরতালের সমর্থনে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে কলেজে মিছিল বের করে ছাত্রশিবির। এর পরেই ছাত্রলীগ মিছিল বের করে শিবির কর্মীদের ধাওয়া করে। এ পর্যায়ে উভয় সংগঠনের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বড়াইগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।