ছাত্রলীগের অনুমতি না নেওয়ায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের বাধার মুখে শিক্ষাব্যয় বৃদ্ধির প্রতিবাদসহ কলেজের নানা সমস্যার কথা জানাতে অধ্যক্ষের কাছে যেতেই পারেনি ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার ব্যানারে কলেজ চত্বরে মানববন্ধন ও ছাত্র সমাবেশ শেষে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল তাঁদের।
জেলা বাসদের সমন্বয়কারী মাহাবুব আলম বলেন, কর্মসূচি পালনে ছাত্রলীগ নেতাদের অনুমতি না নেওয়ায় তাঁরা বাধা দেন বলে শোনা গেছে।
নিজেকে ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি দাবি করে মোহসিন শেখ বলেন, ছাত্রলীগের আইডিয়া চুরি করে না জানিয়ে ছাত্রফ্রন্ট কর্মসূচি পালনের উদ্যোগ নেয়। এতে কর্মীরা ক্ষুব্ধ হয়।