প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্বশত্রুতার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের একজন কর্মী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগের কর্মী তরিকুল ইসলাম ওরফে সোহাগ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।