ছাত্রলীগের কমিটি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিট দখলকে কেন্দ্র করে মারামারির ঘটনায় সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভাপতি মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এখন থেকে ওই হলের কেউ কোনো পদের পরিচয় দিতে পারবেন না। তবে তাঁরা ছাত্রলীগের রাজনীতি করতে পারবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।’
সৈয়দ আমীর আলী হলে সিট দখল নিয়ে গতকাল শনিবার গভীর রাতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত হুসাইনসহ তিনজন আহত হন।

আরও পড়ুন: