ছাত্রলীগের কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত পৌনে দশটার দিকে বরিশাল সরকারি পলিটেকনিক কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের নিহত ওই কর্মীর নাম রেজাউল করিম। তাঁর মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
বরিশাল নগরের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আবদুর রউফ খান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটে। রেজাউলসহ চারজনকে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত রেজাউলকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান।