ছাত্রলীগের চার কর্মী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের চার কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের এক দাপ্তরিক আদেশ ওই শিক্ষার্থীদের কাছে পাঠানো হয়েছে।

বহিষ্কৃত ব্যক্তিরা হচ্ছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের বাছির মিয়া, পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের মুনকির মিয়া, তৌফিক তন্ময় ও হিমেল।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২২ জুলাই বিকেলে সদ্য স্থগিত হওয়া ছাত্রলীগের কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামের পক্ষের কর্মীরা ক্যাম্পাস ও হলে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ভাঙচুর করেন। এ ঘটনায় হল কর্তৃপক্ষ প্রথমে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেয়। গত বুধবার হল প্রশাসনের এক সভায় ওই চারজনকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ শাহেদুল হোসেন প্রথম আলোকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।