ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার দুপুরে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (ডিবি) মফিজুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার নেতারা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি বিজয় কুমার বর্মণ ও ওয়াহাব রিন্টু এবং যুগ্ম সম্পাদক ওবাইদুল ইসলাম খান ও মনিরুল হাসান।

পুলিশ জানায়, ৭ জুলাই ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বাড়িতে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নেতাদের ঢাকা থেকে ময়মনসিংহে আনা হচ্ছে বলেও জানায় পুলিশ।

গত ১ জুন ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে মুক্তা চাষের কাজ অবৈধভাবে দাবিকরতে গিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতা এক বৈজ্ঞানিক কর্মকর্তাকে মারধর করেন। এ ঘটনায় করা মামলায় বিজয় কুমার, ওয়াহাব রিন্টু ও মনিরুল হাসানকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।