ছাত্রলীগের তিন নেতা স্থায়ী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য উজ্জল হোসেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। ২০১৪ সালে লাঞ্ছিত করার ওই ঘটনায় বহিষ্কৃতরা তিনজন হলেন: বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী এস এম তৌহিদ হোসেন (পরে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত), বর্তমান সহসভাপতি ও ফিশারিজ বিভাগের শিক্ষার্থী তন্ময়ানন্দ অভি এবং শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও ফিশারিজ বিভাগের শিক্ষার্থী মামুনুর রশিদ।
২০১৪ সালের ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কক্ষের অপেক্ষমাণ কক্ষে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনিরকে ওই তিন ছাত্রলীগ নেতারা মারধর করেন। ওই ঘটনার দুই দিন পর তাদের সাময়িক বহিষ্কার করেন উপাচার্য। তদন্ত শেষে আজ সিন্ডিকেট সভায় তাদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।