ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়েছেন শিবিরের কর্মীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছেন ছাত্রশিবিরের কর্মীরা। গতকাল বুধবার বেলা তিনটার দিকে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পেঁচারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নেতারা হলেন কক্সবাজার সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন ও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বিকেল চারটার দিকে আহত দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি কাজী মতিউল ইসলাম জানান, হামলাকারী শিবিরের কর্মীদের ধরার চেষ্টা চলছে।