ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে ডেইরি ফার্মের ভেতরে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রাসেল মিয়া ওরফে স্বাধীন ও সাহিত্য বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন। স্থানীয় এক ব্যক্তি এক অটোরিকশা চালকের সহায়তায় তাঁদেও ডেইরি ফার্ম থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, ওই দুজন ইফতার করে কলমা থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় কে বা কারা তাঁদের কুপিয়ে আহত করে।
হাসপাতালের দায়িত্বরত চিকিত্সক রিয়াজ জানান, দুজনের শরীরেরই আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাঁরা এখন আশঙ্কা মুক্ত।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনের নাম তাঁরা জানতে পেরেছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে।