ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ এনে এবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। এই দুজন হলেন সদ্য স্থগিত হওয়া কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মেহেদী হাসান শিশির ও মোস্তফা হাসান মাহমুদ।

এদিকে গত শনিবার দোকানে হামলা-ভাঙচুরের প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ের শতাধিক ব্যবসায়ী গতকাল রোববার দিনভর দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেছেন। পার্কের মোড় এলাকার ক্ষতিগ্রস্ত লিফা ফাস্টফুড অ্যান্ড কনফেকশনারির মালিক বাদী হয়ে মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়, ১ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় মেহেদী হাসান শিশিরের নেতৃত্বে ১০-১২ জন হামলা চালিয়ে দোকানে ব্যাপক ভাঙচুর করেন। এদিকে গত ২৮ ফেব্রুয়ারি রাতে ক্যাম্পাসে ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবনের ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে না পাওয়ায় নির্মাণশ্রমিকদের ওপর হামলা করে মারপিট করা হয়। এ ঘটনায় একটি মামলা করা হয়।