ছাত্রলীগের দুই পক্ষ মারমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের দুই পক্ষ মারমুখী অবস্থান নিয়েছে, এমন খবর পেয়ে গত মঙ্গলবার রাতে কলেজের দুটি ছাত্রাবাসে অভিযান চালাতে যায় পুলিশ। কিন্তু অধ্যক্ষের অনুমতি না পাওয়ায় সেই অভিযান চালানো যায়নি। শিক্ষার্থীরা বলেছেন, রাত ১২টা পর্যন্ত ছাত্রাবাস দুটি ঘিরে রাখলেও শেষ পর্যন্ত অভিযান চালাতে পারেনি পুলিশ। এ অবস্থায় যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন তাঁরা।
পুলিশ সূত্র জানায়, কলেজের যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন নিয়ে কয়েক দিন ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের ওপর হামলার জন্য উভয় পক্ষ ছাত্রাবাসে লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র মজুত করেছে।